শিরোনাম

বগুড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার, পাঁচ ঘন্টা পর পরিচয় পাওয়া গেল

আরমান আলী, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি প্রান্ত চন্দ্র বর্মন (২৭–২৮)। তিনি বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার জিলাদার পাড়ার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রান্ত চন্দ্র বর্মন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহটি প্রান্ত চন্দ্র বর্মনের বলে শনাক্ত করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

No comments