বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গাবতলী সদর ইউনিয়নের দাড়াইল বাজারে মোটর মেকানিক মোঃ কালামের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোঃ হোসেন আলী (২৮), পিতা: মোঃ মখলু মন্ডল, গ্রাম: উঞ্চরখী কালুর বাজার এবং মোঃ স্বাধীন (১৯), পিতা: মোঃ সানাউল্লাহ প্রাং, গ্রাম: উঞ্চরখী দক্ষিণপাড়া। উভয়ের বাড়ি গাবতলী থানার অন্তর্গত, জেলা বগুড়া।
পুলিশের দাবি, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫ (পনের) পিস হালকা গোলাপি রঙের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

No comments